ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

৩৫ জেলায় নিপাহ ভাইরাস শনাক্ত, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ

ads

দেশের ৬৪ জেলার মধ্যে ৩৫টিতে নিপাহ ভাইরাসের সংক্রমণ দেখা গেছে। বিশেষ করে ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাটে আক্রান্ত ও মৃত্যুর হার বেশি। ২০২৪ সালে নিপাহে দেশে পাঁচজন, আর ২০২৫ সালে চারজনের মৃত্যু হয়।


রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বুধবার ‘নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি’ শীর্ষক সভায় এ তথ্য জানায়। আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলকে নিপাহ মৌসুম ধরা হয়, তবে ২০২৫ সালের আগস্টেও রোগী শনাক্ত হয়েছে। প্রথমবারের মতো ভোলায়ও রোগী পাওয়া গেছে।


নিপাহের লক্ষণগুলো হলো জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্ট, বমি, কাশি, অসংলগ্ন আচরণ, প্রলাপ বকা, ঘাড় ও পেশিতে ব্যথা, খিঁচুনি ও অজ্ঞান হয়ে যাওয়া। বর্তমানে কার্যকর কোনো চিকিৎসা বা টিকা নেই। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন খেজুরের কাঁচা রস, পাখি বা প্রাণীর আধা খাওয়া ফল থেকে বিরত থাকতে এবং যেকোনো ফল ভালোভাবে ধুয়ে খেতে। ঝুঁকিপূর্ণ জেলাগুলোর হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page